গলদা চিংড়ি মালাই কারি

উপকরণ:          
১. গলদা চিংড়ি  ৫০০ গ্রাম
২. নারকেলের দুধ  এক কাপ
৩. গরম মসলা গুড়া
৪. লবণ পরিমাণ মত
৫. সাদা তেল  ৩ চামচ
৬. পেঁয়াজ বাটা ২ টি বড়
৭. আদা ও  রসুন  (৫ টি কোয়া) বাটা ১ চামচ
প্রণালী:
১. প্রথমে চিংড়ি মাছগুলির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিন।
২. কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে গরম করে মাছগুলোকে ছেড়ে দিন।
৩. মাছগুলো সামান্য ভাজা হয়ে গেলে নামিয়ে নিন।
৪. এবার কড়াইয়ের মধ্যে  ঐ তেলেই গোটা গরমমশলা ফোড়ন দিন।
৫. গন্ধ বের হলে পেঁয়াজ বাটা ভাজতে থাকুন।
৬.লাল করে ভাজা হয়ে এলে আদা , রসুন বাটা দিয়ে কষে নিন।
৭. মশলা কষানো হয়ে এলে কাজুবাদাম বাটা দিয়ে  সামান্য নাড়াচাড়া করুন।
৮. এবার নারকেলের দুধ কড়াইয়ের মধ্যে ঢেলে দিন।
৯. ভাজা চিংড়ি মাছগুলিকে এর মধ্যে ঢেলে দিন।
১০. একটু ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

Comments