লাই শাক দিকে টাকি মাছ বা ভেড়া মাছের চাটনি আমাদের সিলেটে খুবই জনপ্রিয় খাবার। বিশেষ করে গ্রামাঞ্চলে খুবই প্রসিদ্ধ। শীতের দিনে মাছ ধরতে গেলে টাকি মাছ পেলে মাকে বলতাম লাই পাতা দিয়ে চাটনি কররার জন্য। সেই স্বাদ আর লাই পাতার সুগন্ধ আজো লেগে আছে নাকেমুখে।


প্রবাসে টাকি মাছ তেমন একটা পাওয়া যায়না। চিন্তা করলাম মেকরিল মাছ দিয়ে একবার এক্সপেরিমেন্ট করলে কেমন হয়। ভাবনা অনুযায়ী করেও নিলাম। ভালইতো স্বাদ লাগল।
টাকি মাছ/ভেড়া মাছ/মেকরিল মাছ ২টি
তেল ২টেবিল চামচ
পেঁয়াজ কুচি দুইটা মিডিয়ম সাইজের।
৩/৪ কড়া রসুন কুচি
৫/৬টি কাঁচামরিচ কুচি করে কাটা অথবা শুকনো মরিচ ভেজে আধা গুঁড়ো করে নেয়া
প্রথমে মাছ গুলোকে একটা তাওয়াতে ভেজে অথবা অভেনে গ্রিল করে নিবেন। ভাজা হয়ে যাবার পর ঠাণ্ডা করে মাছের কাঁটা বেছে নিন।


এবার প্যানে তেল গরম করে রসুন কুচি ছেড়ে দিন। রসুন বাদামী রঙের হয়ে আসলে পিয়াজ কুচি এবং লবন ছেড়ে দিয়ে পেঁয়াজ বাদামী রঙ হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। পেঁয়াজ বাদামী এবং কিছুটা নরম হয়ে আসলে লাই পাতা ও মাছ একসাথে ছেড়ে দিন। ভালকরে নেড়ে ১০ মিনিটের জন্য ঢেকে স্লো ফ্লেইমে রেখে দিন। ১০ মিনিট পর আবার নেড়ে ৫মিনিটের জন্য ঢেকে রাখুন। ব্যাস রেডি হয়ে গেল আপনার লাই পাতা দিয়ে মেকরিল মাছের চাটানি।
ভাতের সাথে সাইটডিশ হিসাবে পরিবেশন করুন।






Comments
Post a Comment